ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে ঐক্যফ্রন্ট নিজেরাই পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

এ সময় ‘জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের করা মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে’ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তার নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

২৪ ফেব্রুয়ারি গণশুনানির জন্য ঐক্যফ্রন্টের কোনো জায়গা দেয়া হচ্ছে না-তাদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান তো খোলা আছে। সেখানে কোনো প্রকার বাধা-বিঘ্নের বিষয় তো নেই।’

গণশুনানি আয়োজনের ব্যাপারে ঐক্যফ্রন্ট কী অনুমতি পাবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কেন অনুমতি? কিসের জন্য? গণ-তামাশার জন্য? গণশুনানি কাকে বলে? গণশুনানি নাকি গণ-তামাশা? গণ-তামাশার জন্য অনুমতি চাইলে আমি তো পুলিশ কমিশনারকে বলবো বিষয়টি দেখে ব্যবস্থা নিতে।’

ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘না, ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কোনো প্যানেল তৈরি করে দেবে না। এটা ওরা নিজেরাই করবে। প্রধানমন্ত্রীও ছাত্রলীগের কমিটির জন্য ভূমিকা রেখেছেন। ছাত্রলীগ একটা শর্ট লিস্ট করেছে। সেজন্য একটা কমিটিও করে দিয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মামলা করতে করতে ঐক্যফ্রন্টই পঙ্গু হয়ে যাবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯