ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইতালির নাগরিক তাবেলা হত্যার পরিকল্পনাকারীরা শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
  • ৬৬৯ বার

গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে পরিকল্পনাকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলছে। তদন্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হবে।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইতালির নাগরিক তাবেলা হত্যার পরিকল্পনাকারীরা শনাক্ত

আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫