ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সোমবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, এরশাদের ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ।

এ বিষয়টি নিশ্চিত করে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে পার্টির নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২০ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ

আপডেট টাইম : ১২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯