ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের জন্য আ,লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে শেষ দিন (৮ ফেব্রুয়ারি) এ কার্যক্রম চলবে দুপুর পর্যন্ত।

উল্লেখ্য, রবিবার প্রথম ধাপে দেশের ১২ জেলার ৮৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এসব উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

আর পঞ্চম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের জন্য আ,লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট টাইম : ১২:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯