ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিহারে ট্রেন লাইনচ্যুত, নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিহারে দিল্লিগামী একটি ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আজ খুব ভোরে বিহারের ভাইশালি জেলায় এ ঘটনা ঘটে। এ সময় জগবাণী-আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এতে বহু মানুষ আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত বহু মানুষ ওইসব বগিতে আটকরা পড়ে ছিলেন। তাদের অবস্থা কি তা জানা যায় নি। ফলে নিহতের সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন পূর্ব মধ্য রেলওয়ের জেনারেল ম্যানেজার এলসি ত্রিবেদী। ভাইশালিতে দিল্লিগামী ওই ট্রেনটি স্থানীয় সময় ভোর ৩-৪টার দিকে শাদাই বুজুর্গ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

পূর্ব মধ্য রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার বলেছেন, লাইনচ্যুত বগির মধ্যে রয়েছে একটি সাধারণ কোট, একটি এসি কোচ, তিনটি স্লিপার কোচ এবং অন্যান্য চারটি কোচ। দুর্ঘটনাকবলিত ১২৪৮৭ নম্বরের ট্রেনটি এ সময় পূর্ণ গতিতে চলছিল। ফলে লাইনচ্যুত হওয়ার পর তা দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই সেখানে উপস্থিত হন স্থানীয় লোকজন। তারা ভিতরে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা চালান। পরে উদ্ধার অভিযান শুরু করে রেল বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিহারে ট্রেন লাইনচ্যুত, নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন

আপডেট টাইম : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯