ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ব্যাঙ্গালুরের একটি বিমানক্ষেত্র থেকে পরীক্ষামূলক উড্ডয়নের সময় ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় সাড়ে ১০টায় দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর এইচএএল বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছু উন্নয়ন করার পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় মিরেজ ২০০০ বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানের দুই চালকই বিমান হতে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একজন বিধ্বস্ত বিমানের ওপর পড়ে প্রাণ হারান এবং মারাত্মক আহত অবস্থায় অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।

ভারতীয় বিমান বাহিনীর প্রায় ৫০টি মিরেজ ২০০০ যুদ্ধবিমানের একটি বহর আছে।

সূত্র: ইকোনোমিক টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট টাইম : ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯