ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ বসার আগে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে মানববন্ধন করে দলটি। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি।

মানববন্ধনে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংবাদিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

দলটির সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট নেওয়া হয়। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা পান মাত্র ৮টি আসন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। তারা নির্বাচন বাতিল ও নতুন করে ভোটগ্রহণের দাবি জানায়। ঐক্যফ্রন্ট ও বিএনপির আট বিজয়ী প্রার্থী এখনো শপথ নেননি। নির্বাচিত অন্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন এবং মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। আর আজ বেলা ৩টায় বসছে সংসদের প্রথম অধিবেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদ বসার আগে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

আপডেট টাইম : ১২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯