ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

‘মিস আর্থ’র সেরা দশে বাংলাদেশের প্রিয়তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৪০৭ বার

মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্থ ২০১৬’র সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি। ১৩ অক্টোবর জ্যামাইকার গ্র্যান্ড পেলাডিয়াম রিসোর্টে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। শুক্রবার (১৬ অক্টোবর) বিচারকের রায়ে সেরা দশে জায়গা করে নেন প্রিয়তি। ওই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে অংশ নিচ্ছেন তিনি। রবিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

‘মিস আর্থ’-এ অংশ নেওয়ার জন্য হলিউডের একটি সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন প্রিয়তি। তিনি বলেন, ‘প্রতিযোগিতাটি খুবই মর্যাদাপূর্ণ। এতে সেরা হওয়ার স্বপ্ন নিয়েই অংশ নিচ্ছি। আমার বিশ্বাস আমি পারব। এর জন্য আমার প্রস্তুতির কোন কমতি নেই।’

‘মিস আর্থ’র জন্য জিম ফিগার হয়েছেন প্রিয়তি। তিনি আরও বলেন, ‘সেরা দশে স্থান পেয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আশা করি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের জন্য সম্মান বয়ে আনবো।’

২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’র মুকুট মাথায় উঠেছিল প্রিয়তির। সেই সুবাদেই ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এই গ্ল্যামার কন্যার জন্ম ঢাকার ফার্মগেটে। কৈশোরেই পড়াশোনার জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমান। পেশাগতভাবে বিমান চালনার সঙ্গে যুক্ত। পাশাপাশি মডেলিং করেন। ইতোমধ্যে আয়ারল্যান্ডের একটি সিনেমায় অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

‘মিস আর্থ’র সেরা দশে বাংলাদেশের প্রিয়তি

আপডেট টাইম : ০৫:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫