ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি ইয়ারবাড কতদিন ব্যহবার করা যায় তুচ্ছ ঘটনায় শিল্পীদের আদালতে নেওয়া যন্ত্রণাদায়ক কলকাতার বিভিন্ন মসজিদে শোনা যায়নি জুমার আজান বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন জন্মদিনে বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন

কিশোরগঞ্জে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • ৭৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ইউসুফ মনির (৪৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রথখলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মনিরের ভাই ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব সুমন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রথখলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে এক দল তরুণ ইউসুফ মনিরের ওপর হামলা করে। এ সময় তার ছোটভাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। আহত দুজনকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মনির মারা যান।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। হামলাকারীদের শনাক্ত করার জন্য ঘটনা তদন্ত করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি

কিশোরগঞ্জে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

আপডেট টাইম : ০১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯