ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেককে লন্ডন থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও জুডিশিয়াল অফিসারদের ৩৮তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারেক রহমানসহ বিদেশে অবস্থানরত সব সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি।

মানবতাবিরোধী অপরাধীদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, আপিল বিভাগে অপেক্ষমাণ মানবতাবিরোধী অপরাধীদের মামলার শুনানি করার বিষয়টি বিচার বিভাগের ওপর নির্ভর করে। বিচার বিভাগ স্বাধীন। আমরা কখনই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেককে লন্ডন থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

আপডেট টাইম : ০২:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯