ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পেজ নেই শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কোনো ফেসবুক পেজ নেই। এছাড়া প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কোনো ফেসবুক পেজ নেই। তবে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকীর একটি ফেসবুক আইডি অফিশিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কিছু দিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক পেইজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর একটি ভেরিফাইড ফেসবুক পেজ (https://www.facebook.com/sajeeb.a.wazed/), শেখ রেহানা’র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিশিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সাথে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিশিয়াল পেজ ও চ্যানেল রয়েছে।

এগুলো হলো- ফেসবুক: https://www.facebook.com/awamileague.1949/ টুইটার: https://twitter.com/albd1971 ইউটিউব: https://www.youtube.com/user/myalbd.

বিজ্ঞপ্তিতে ভূয়া পেইজবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলা হয়, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারোই এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেজ চালু হয়নি।

এ রকম পেজগুলোর অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেসবুক পেজ নেই শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের

আপডেট টাইম : ০৩:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯