ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদকে অব্যাহতি দেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত বৃহস্পতিবার এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।

গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়, সেই সঙ্গে বাদ পড়েন তার উপদেষ্টারা। এরপর বৃহস্পতিবার কার্যপ্রণালী বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

আপডেট টাইম : ১২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯