ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

টেকনাফে ইয়াবা পাচারের সময় গুলিতে নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক পাচারকারী ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় সীমান্ত রক্ষী বিজিবির গুলিতে ২ মাদক পাচারকারী নিহত হয় বলে জানানো হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী সংলগ্ন নাফনদীর আনোয়ার প্রজেক্ট বেড়িবাঁধ দিয়ে ২ যুবক মাদকের চালান নিয়ে প্রবেশ করে। বিজিবি জওয়ানেরা তাদের থামার সঙ্কেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা গুলি করলে ঘটনাস্থলে ইয়াবাসহ ২ যুবক নিহত হয়।

এ সময় তাদের কোমরে বাঁধা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিতে ২ ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

পরে এ ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নুরুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

টেকনাফে ইয়াবা পাচারের সময় গুলিতে নিহত ২

আপডেট টাইম : ১২:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯