ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা মাটি ও মানুষের কাছে থাকবো : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর সততা ও সাহসের যে দৃষ্টান্ত আমরা ধারণ করবো। এ ছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করবে। বঙ্গবন্ধুর সততা ও সাহসের যে দৃষ্টান্ত আমরা ধারণ করবো। এ ছাড়া আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকবো, মানুষের কাছে থাকবো। মানুষের কাজে থাকবো।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এ কথা যাদের নেতারা বলেন তাদের বঙ্গবন্ধুর প্রতি বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে বলে আমরা মনে করি না। মনে করার প্রয়োজনও করি না। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যারা বিশ্বাস করে না, জাতি তাদের প্রত্যাখ্যান করেছে।

জনগণ তাদের প্রত্যাখান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনেও প্রত্যাখান করেছে, নির্বাচনেও প্রত্যাখান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমরা মাটি ও মানুষের কাছে থাকবো : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯