ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি; ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সাবেক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের এক আদালত। মায়া সান্তোষ দেগুইতো নামের সেই কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের আটটি অভিযোগ আনা হয়েছে।

মায়া সান্তোষ দেগুইতো ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনে কাজ করতেন। তাকে ৩২-৫৬ বছরের জেল দেয়া হয়েছে। প্রতিটি অপরাধের জন্য দেয়া হয়েছে চার থেকে ৭ বছরের জেল। মায়াকে জরিমানা হিসেবে ১০৯ মার্কিন ডলার পরিশোধেরও নির্দেশ দেয়া হয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এ ঘটনা সেসময় বিশ্বব্যাপী আলোড়ন ফেলেছিল। দুর্বৃত্তরা সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে করা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই অর্থ চুরি করে। সেই অর্থ সোজা চলে আসে ম্যানিলার রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনে যার প্রধান কর্মকর্তা ছিলেন মায়া। পরে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া সেই অর্থ ফিলিপাইনের ক্যাসিনো ইন্ড্রাস্ট্রির মাধ্যমে গায়েব করে দেয়া হয়।

সূত্র: মালয় মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি; ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট টাইম : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯