ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশব্যাপী ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৩৭৯ বার

বর্ণাঢ্য শোভাযাত্রা, খেলাধুলা, সমাবেশ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাত ধোয়া দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমার রাঙ্গার নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর ওসমানী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, ইউনিসেফ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও বিশ্ব হাত ধোয়া দিবসের এ অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ‘বিশ্ব হাত ধোয়া’ দিবসের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও অনুষ্ঠিত হয় বিশ্ব হাত ধোয়া কর্মসূচির অনুষ্ঠান।

নওগাঁর বদলগাছীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়।

খুলনা নগরীর দৌলতপুরে সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। এতে নগরীর খালিশপুর ও দৌলতপুর থানার সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তারা অংশ নেয়।

পঞ্চগড়ের বোদায় পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নরসিংদীর রায়পুরা উপজেলায় ৫২টি স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করে সিসিমপুর। এসব স্কুলে পৃথকভাবে শিশুদেরকে বিভিন্ন মজার মজার খেলার মাধ্যমে হাত ধোয়ার অভ্যাস দেখানো হয়।

খেলা শেষে প্রত্যেক শিশুকে হাত ধোয়া ও স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কিত আকর্ষণীয় বিভিন্ন উপহার দেয় শিশুতোষ শিক্ষামূলক টিভি অনুষ্ঠান সিসিমপুর।

এছাড়া মেহেরপুর জেলা প্রশাসন ও গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী ও পাবনার অন্নদা পাবলিক লাইব্রেরিতে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিকে বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লাইফবয়’র উদ্যোগে অানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম।

২০০৮ সালের ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম বিশ্ব হাত ধোয়া দিবসে ৭০টি দেশ অংশ নেয়। এবার ১০০টিরও বেশি দেশ বিশ্ব হাত ধোয়া দিবসটি পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশব্যাপী ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত

আপডেট টাইম : ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫