ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

মালয়েশিয়ায় বাবরের মেরুদন্ডের অস্ত্রোপচার সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ার ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার’-এ চিকিৎসকের নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। এছাড়াও তিনি বাবরের পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি এই বর্ষীয়ান নেতা।

লুৎফুজ্জামান বাবরের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী জানান, কারামুক্তির পর থেকে লুৎফুজ্জামান বাবর তীব্র পিঠের ব্যথা ও মেরুদণ্ডের জটিলতা ছাড়াও শ্বাসকষ্ট এবং কিডনি জনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের জটিলতা বৃদ্ধির কারণেই তাকে জরুরি ভিত্তিতে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী বুধবার তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত রবিবার (৮ নভেম্বর) তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন।

এদিকে বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোনার মদনে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মসজিদের সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

দোয়া মাহফিলে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার পরবর্তী দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একই সাথে উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের দেশবাসীকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

মালয়েশিয়ায় বাবরের মেরুদন্ডের অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট টাইম : ১১:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬