ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো রকম বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে নেতাকর্মীদের উদযাপন করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।

নির্বাচনে জয়ের পর আজ সোমবার (৩১ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটের রুপালী চত্তর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই মিলে কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে যে বিজয় আপনারা নিয়ে এসেছেন যেকোনো মূল্যে এই বিজয়কে সংহত করতে হবে। এই বিজয়কে কনসলিডেট করতে হবে। এই বিজয় এই এলাকার আরও উন্নয়ন, আরও অর্জন বয়ে আনবে।’

এ সময় নেত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি, নিজের প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার কথা উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নেতাকর্মীদের বিজয়ের আনন্দ ঘরোয়াভাবে পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে সংযমী হয়ে এই বিজয়, বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না এবং আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমি সবাইকে বলছি, আমাদের এলাকায় একটা ঐতিহ্য আছে। রাজনীতির যে বাকবিতণ্ডা এটা মাঠে থাকবে। কারো বাড়িঘরে গিয়ে যেন এই রাজনৈতিক রেষারেষির কোনো প্রতিক্রিয়া না হয়।’

তিনি আরও বলেন, ‘বিদ্বেষের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতিকে আমি বিশ্বাস করি না। রাজনীতি জোয়ার-ভাটা। কখনো জোয়ার আসবে আবার কখনো ভাটা আসবে। কাজেই জোয়ার দেখে কেউ উল্লসিত হয়ে প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি, প্রতিহিংসা দেখাবেন না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নেতাকর্মীদের এই আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কোনো রকম বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮