ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারে পেট্রোল বোমায়, ৩ দগ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল ইসলামের ভোটের প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জাহানাবাদ এলাকায় এ হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় আহত চার ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দগ্ধ তিন জনকে হাসপাতালের বার্ন ইউনিটে এবং রডের আঘাতে আহত একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারে পেট্রোল বোমায়, ৩ দগ্ধ

আপডেট টাইম : ০৩:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮