ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সদর উপজেলার ধানক্ষেতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে ধানক্ষেত থেকে রাব্বি (২৪) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পশ্চিম তারাপাশা এলাকার সুরুজ মিয়া ছেলে।

শনিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ এলাকার বেইলি ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেতের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ২২ নভেম্বর রাত থেকে রাব্বী নিখোঁজ হন। পরে শুক্রবার রাতে তার বাবা সুরুজ মিয়া থানায় একটি জিডি করেন। শনিবার রশিদাবাদ এলাকার একজন চৌকিদার ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে সদর উপজেলার ধানক্ষেতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮