ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে তিন মেয়ে ও এক ছেলে জন্ম দিলেন এক গৃহবধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন ঝিনাইদহের এক গৃহবধূ। তার নাম মীরা খাতুন। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে প্রসব করেন মীরা খাতুন (২৩)।

প্রসূতির বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা-ত্রিলোচনপুর এলাকার তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। মাহবুবুর একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

গর্ভধারণের পর থেকেই মীরা ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার অপারেশনের মাধ্যমে তিনটে মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম হয়েছে।

ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে অস্ত্রপচারের মাধ্যমে চারটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। প্রসূতি ও নবজাতকরা ভালো আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে তিন মেয়ে ও এক ছেলে জন্ম দিলেন এক গৃহবধূ

আপডেট টাইম : ০৪:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮