ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার বিকালে জেলার মুক্তাগাছা ও তারাকান্দা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বিকাল ৩টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার উত্তর বাজার মোকামিয়াকান্দায় ফুলপুরগামী  ট্রাকের সাথে তারাকান্দাগামী মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী আহত হয়।

স্থানীয়রা আহতদের জরুরি চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী কানুহারী গ্রামের আব্দুল কাদিরের পুত্র জয়নাল আবেদীন মারা যান। আহত আহম্মদ আলি ও নোয়াব আলি চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে। চালক পালিয়ে যায়।

অপরদিকে মুক্তাগাছায় মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। দুপুরে ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছা শহরের মনিরাম বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী নিহত ইছাইল হোসেন পৌর অঞ্চলের পাড়াটঙ্গীর ৪নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিকশাচালক ইছাইল হোসেন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় এবং দুপুরে তার পরিবারের লোকজন জানতে পারে, তার রিকশায় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং দুইজন আহত

আপডেট টাইম : ১০:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮