ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর পবা উপজেলার হরিপুরে দেশ ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে দু’জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- বাসের সুপারভাইজার আব্দুল হালিম (৪৫) ও যাত্রী চাঁপাইনবাবগঞ্জের শওকত আলী (৩০)। শওকত ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশ ট্রাভেলসের বাসটি ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে পবার উপজেলার হরিপুরে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শওকত আলী মারা যান এবং আহত হন কয়েকজন। তাদের উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর হালিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, ওই বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট টাইম : ০৪:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮