ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়া একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠায়। তবে আমরা যাওয়ার আগে আগুন নিভে যায়।

গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এসময় বিস্ফোরণে একজন নিহত হন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

দগ্ধরা হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০), একই ভবনের দোতলার ভাড়াটিয়া আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজুলি (২৪) । দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

আপডেট টাইম : ১১:০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮