ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সুমন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। সুমন স্থানীয় চরকালীবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল জানান, দিবাগত রাতে চরপুলিয়ামারী এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

একপর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।

এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াস মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট টাইম : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮