ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ কেজি ওজনের পোয়া মাছ, বিক্রি হল ৮ লাখ টাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে জেলের জালে আটকা পড়ল ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ। লম্বায় প্রায় সাড়ে চার ফুট  মাছটি ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় মাছ ব্যবসায়ী ফজল করিম উচ্চ মূল্যে মাছটি কিনে নেন। মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে আব্দুল গণির মালিকানাধীন ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ওজনের ওই পোয়া মাছটি।

পরে বেলা সাড়ে ১১টার দিকে মাছসহ ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাঁটে এসে পৌঁছালে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

মাছটির ক্রেতা সেন্টমার্টিন পশ্চিমপাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী ফজল করিম বলেন, সেন্টমার্টিনে এখন পর্যটক বেড়াতে আসছেন। মাছটি দ্বীপের হোটেলগুলোতে বিক্রি করার চেষ্টা করবো। তবে এখন মাছটি জেটিঘাট সংলগ্ন মাছের হিমাগারে রাখা হয়েছে।

এ মাছের ক্রয় মূল্য অনেক বেশি হওয়ায় চট্টগ্রাম নেয়া যায় কিনা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরে ৩৪ কেজি ওজনের বড় পোয়া মাছ ধরা পড়ার খবরটি শুনেছি। সাধারণত এত বড় পোয়া মাছের দেখা সহজে পাওয়া যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩৪ কেজি ওজনের পোয়া মাছ, বিক্রি হল ৮ লাখ টাকায়

আপডেট টাইম : ০৯:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮