ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছে ছয় গ্রামের মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে প্রবেশ পথে ভৈরব নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে আশপাশের ছয় গ্রামের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার সাধারণ মানুষকে। পাটাচোরা গ্রামটিতে রয়েছে একটি মাধ্যমিক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিন দিক দিয়ে মাথাভাঙ্গা ও ভৈরব নদী বয়ে যাওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে গ্রামবাসীরা নিজ উদ্যোগে ভৈরব নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে।

এ গ্রামটির তিন দিক দিয়ে মাথাভাঙ্গা ও ভৈরব নদী বয়ে যাওয়ায় ঐ গ্রামের যেতে হলে দামুড়হুদা সদর অথবা কার্পাসডাঙ্গা হয়ে ৮-১০ কিলোমিটার ঘুরে যেতে হতো। একসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার হতে হতো। ওই সময় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটতো। উপজেলার রঘুনাথপুর, সুবলপুর, বাস্তপুর, আমডাঙ্গা, কানচনতলা ও কেছমতপুর গ্রামগুলো পাটাচোরা গ্রামের ভৈরব ও মাথাভাঙ্গা নদীর তীরবর্তী ২-৩ কিলোমিটারের মধ্যে হওয়ায় পার্শবর্তী গ্রামগুলোর ছাত্র-ছাত্রীরা পাটাচোরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

বিদ্যালয়টিতে প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে প্রায় সাড়ে ৪শ ছাত্র-ছাত্রী মাথাভাঙ্গা-ভৈবর নদের অপর পাড়ের। ২০১২ সালে ঐ এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে গ্রামের মৃত গোলাম রহমানের উদ্যোগে গ্রামবাসীর সহায়তায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করা হয়। মাথাভাঙ্গা নদীর সংযোগ স্থলে সুবলপুর ভৈরব নদীর ওপর নির্মিত সাঁকোটি প্রায় প্রতি বছরই স্রোতের তোড়ে অথবা বাঁশ কাবারি নষ্ট হয়ে ভেঙে যাওয়ায় বিপাকে পড়ে যাতায়াতকারীরা।

ফলে প্রতি বছর সংস্কার বা মেরামত করতে হয় ওই সাঁকো। দামুড়হুদা সদর ইউপি সদস্য ওই গ্রামের কুতুব উদ্দীন জানান, প্রতিদিন এই সাঁকো দিয়ে ছয় গ্রামের কয়েক হাজার লোক যাতায়াত করে। বর্তমান সরকারের আমলে আমাদের গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল, বিদ্যুৎ, রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হলে আমাদের যোগাযোগব্যবস্থারয় আর কোনো সমস্যা থাকবে না। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এর আগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ করেননি। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাঁশের সাঁকোর স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছে ছয় গ্রামের মানুষ

আপডেট টাইম : ১২:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮