ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাভারে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল আজিজ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) গভীর রাতে তাকে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ থেকে আটক করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার ফারাক্কাবাদ গ্রামে।

পুলিশ জানায়, বাসাইদ এলাকার জামিয়া মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (১০) ভয় দেখিয়ে আব্দুল আজিজ গত কয়েকদিন ধরে বলাৎকার করে। পরে শিশুটি সোমবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মা-বাবাকে জানায়।

এরপর এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, আটক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সাভারে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট টাইম : ১২:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮