ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সালমানের সঙ্গে বাজিরাও মস্তানি করা নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৩৯৬ বার

এই বছর ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা সঞ্জয় লীলা বনশালির ম্যাগনাম ওপাস ‘বাজিরাও মস্তানি’র।এই ছবি অবশ্য বহুদিন আগেই বানানোর কথা ছিল। আর এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করার ছিল সালমান খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের। যা এখন করছেন রণবীর সিং‚ দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। বাজিরাও ছিল বনশালির স্বপ্নের প্রজেক্ট।১৯৯৯ সালে হম দিল দে চুকে সনম মুক্তি পাওয়ার পর উনি জানিয়ে দেন যে ওঁর পরবর্তী ছবি হবে ‘বাজিরাও মস্তানি’। এই ছবির জন্য উনি ওঁর দুই পছন্দের নায়ক নায়িকা কে নিতে চেয়েছিলেন। বাজিরাও এর চরিত্রে সালমান খান‚ মস্তানির চরিত্রে ঐশ্বর্য রাই আর কাশী বাঈয়ের চরিত্রে রানি মুখার্জিকে। ওঁর সেই ইচ্ছা অবশ্য পূর্ণ হয় নি। সালমান আর ঐশ্বর্যের সম্পর্কে শেষ হয়ে যায়‚ ফলে ওঁদের নিয়ে আর কাজ করা সম্ভব হয় নি বনশালির।
এই ছবি করতে পারলেন না বলে ঐশ্বর্য কি আক্ষেপ করেন? একটা সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয় ওঁকে। উত্তরে উনি জানান ‘কথাবার্তা হলেও সব ছবিতে অভিনয় করা সম্ভব হয়ে ওঠে না ।সব ছবিরই আগে থেকে নিয়তি ঠিক করা থাকে।আর এই ছবির ক্ষেত্রেও তাই হয়েছে । কী হতে পারতো তাই নিয়ে ভেবে এখন আর কী হবে? ‘কিন্তু সালমান‚ ওঁর পুরনো প্রেমিকের সঙ্গে ‘বাজিরাও মস্তানি’ তে একসঙ্গে কাজ করার প্রশ্ন উঠলে অ্যাশ কিন্তু তা সযত্নে এড়িয়ে গেলেন। উনি বললেন ‘বাজিরাও মস্তানি ছবি নিয়ে বনশালির সঙ্গে কথা হয়েছিল আমার।উনি বলেছিলেন মস্তানির চরিত্র জন্য আমার কথা ভাবছেন উনি।তবে বাজিরাওয়ের চরিত্রের জন্য উনি প্রথম থেকেই একজনকে পছন্দ করে রেখেছিলেন।’ এই বলে সাক্ষাৎকার শেষ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

সালমানের সঙ্গে বাজিরাও মস্তানি করা নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য

আপডেট টাইম : ১২:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫