ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

তিনদিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • ৪৮৮ বার

গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেনের আদালত।

এর আগে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানির জন্য কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় শাহাদাতকে।

সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহাদাত। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন একই আদালত। মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ।

এ মামলার অন্য আসামি শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গত ০৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ০৪ অক্টোবর পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত। তবে তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিত্য নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহমুদ হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প

তিনদিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত

আপডেট টাইম : ১০:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫