ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

খালেদার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার দুপুর পৌনে ১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে কারাবন্দি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমাদের দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এই গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না, এই মুহূর্তে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

মিছিলে আরো অংশ নেন-ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহিন, যুবদলের সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

খালেদার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮