ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ অর্থবহ, প্রতিযোগিতামূলক জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও জাতীয় ঐক্য চায়। তবে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। বিএনপি তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দলের চেয়ারপারসন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরাও জাতীয় ঐক্য চাই। তবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে—আইনশৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮