ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

সমাবেশের নামে কোনও সন্ত্রাস সহ্য করা হবে না : নৌমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাবেশের নামে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সহ্য করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রাজধানীতে বিএনপির ডাকা সমাবেশের বিষয়ে শুক্রবার সকালে মাদারীপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে নৌমন্ত্রী বলেন, ‘যে কারোরই সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার আছে। তবে সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোন ক্রমেই সহ্য করা যাবে না। সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এধরনের সমাবেশ মেনে নিবে না। এজন্যে সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

মন্ত্রী এসময় জাতীয় ঐক্যের নামে ড. কামাল হোসেনসহ ঐক্যের নেতাদের নিয়ে সমালোচনা করেন।

তিনি বলেন, ঐক্যের নামে তারা মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। পরে শাজাহান খান রাজৈর উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

সমাবেশের নামে কোনও সন্ত্রাস সহ্য করা হবে না : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮