ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির একটি জনসমাবেশ পূর্বঘোষিত সময় থেকে আরও একবার পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু নতুন তারিখেও ওই সমাবেশটি আদৌ হতে পারবে কি না, সে সম্পর্কে নেতারা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাননি বলে দলের তরফে জানা যাচ্ছে।

আগের পরিকল্পনা অনুযায়ী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা থাকলেও বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের পরামর্শে তা একদিন পিছিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিবিসিকে বলেছেন, ‘কিন্তু আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো কনফার্মেশন পাইনি। ফলে এনিয়ে আমাদের মধ্যে কনফিউশন (বিভ্রান্তি) রয়েছে।’

এই অনিশ্চয়তার ফলে ওই সমাবেশের জন্য বিএনপির প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান।

নতুন তারিখে সমাবেশের সিদ্ধান্তের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সোমবার ২৯ সেপ্টেম্বর একটি সমাবেশের ডাক দিয়েছিলেন।

বিএনপির নেতারা দলের পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নেতাদের দেয়া বক্তব্যকে ‘সংঘাত সৃষ্টি করার ইঙ্গিতবাহক’ এবং ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করেছেন।

তবে আওয়ামী লীগ বলছে, বহু আগে থেকেই ওই দিন তাদের সমাবেশের পরিকল্পনা ছিল।

এই পটভূমিতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করে সমাবেশের দিন তারিখ নিয়ে আলোচনা করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলছেন, ওই বৈঠকেই ডিএমপি কমিশনার একদিন পিছিয়ে রবিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ করতে তাদের পরামর্শ দেন।

সেই পরামর্শ অনুযায়ী বিএনপি থেকে একটি লিখিত আবেদনপত্র জমা দেয়া হয়েছে।

‘আমাদের সমাবেশটি প্রথম হওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর, পুলিশের পরামর্শেই সেটি পিছিয়ে ২৯ সেপ্টেম্বর করা হয়েছিল। এখন আবার পুলিশের পরামর্শেই সমাবেশ পেছাতে হচ্ছে’ বলছেন রিজভী।

বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বিএনপি এই সমাবেশের আয়োজন করছে। -বিবিসি বাংলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিএনপির সমাবেশ নিয়ে অনিশ্চয়তা

আপডেট টাইম : ১২:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮