ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

ঢাকাই ছবিতে শাকিবের সঙ্গে শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। আর সেই ছবি হবে দেশের খ্যাতিমান পরিচালক কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। ‘বীর’ শিরোনামের ছবিটি কাজী হায়াৎ নির্মাণ করবেন বলে জানা গেছে। ছবিতে কলকাতার নায়িকা শ্রাবন্তীও থাকবেন বলে জানিয়েছেন প্রযোজক ইকবাল। গতকাল বুধবার ছবিটিতে চুক্তিবদ্ধ হন কাজী হায়াৎ ও শাকিব খান।

প্রযোজক ইকবাল বলেন, ‘আমরা এরই মধ্যে গল্প তৈরি করেছি। এখন চলছে চিত্রনাট্য রচনার কাজ। আমাদের ইচ্ছে আছে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু করব। চিত্রনাট্য তৈরির সঙ্গে সঙ্গে আমরা শুটিংয়ের লোকেশনগুলো ঠিক করছি। দেশ এবং দেশের বাইরে আমরা ছবির জন্য শুটিং করব।’

ছবিতে শাকিব খানের নায়িকা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমরা প্রথমে ছবির জন্য বাংলাদেশের কাউকে নেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু গল্প ও চরিত্র অনুযায়ী আমরা শ্রাবন্তীকে পছন্দ করেছি। এই গল্পের নায়িকা চরিত্রটির তাঁর সঙ্গেই ভালো মানাবে। এরই মধ্যে আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। কিছুদিনের মধ্যে আমরা হয়তো তাঁর সঙ্গে চুক্তিবদ্ধও হবো।’

শাকিব খানের সঙ্গে যৌথভাবে ছবি প্রযোজনার বিষয়ে ইকবাল বলেন, ‘শাকিব আমার অনেক পুরোনো বন্ধু। আমরা সব সময় একে অপরের পাশে ছিলাম, এখনো আছি। আমাদের সম্পর্কটা আসলে একেবারেই পারিবারিক। যে কারণে আমরা একসঙ্গে ছবিটি প্রযোজনা করছি। এই ছবিটির পর আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আরো ভালো কিছু করা যায়। আশা করি, বিশ্বমানের ছবি আমরা উপহার দিতে পারব। যে ছবি শুধু কলকাতা নয়, বিশ্বব্যাপী ব্যবসা করবে।’

মোহাম্মদ ইকবাল এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘শুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

ঢাকাই ছবিতে শাকিবের সঙ্গে শ্রাবন্তী

আপডেট টাইম : ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮