ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

স্বাধীনতা বিরোধীদের এ দেশে ঠাঁই নাই : পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাধীনতা বিরোধীদের এ দেশে ঠাঁই নাই। স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না তারাই এ দেশকে ভালবাসে না। তারা গোপনে গোপনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়ষন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের এ দেশ থেকে বিতারিত করতে হবে। ২৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে লক্ষ্মীপুুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা কাজের জন্য আমাকে বলুন কি করতে হবে। আমি আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা জেনে রাখুন, আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে।

এ সময় গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুলিয়ারচর পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সকল বেদাভেদ ভুলে সকলে ঐক্য হয়ে আবারো বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এ ছাড়া তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন লিটন ও যুবলীগ নেতা মোঃ মোবারক হোসেন প্রমূখ।

সভা শুরু হওয়ার আগে উপজেলার রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউসুফ মিয়া পৃথকভাবে দুটি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে জনসভায় অংশগ্রহণ করে। এ ছাড়া গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নৌকা প্রতীক নিয়ে বাজনার তালে তালে মিছিল সহকারে জনসভায় অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

স্বাধীনতা বিরোধীদের এ দেশে ঠাঁই নাই : পাপন

আপডেট টাইম : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮