ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

যে গ্রামে কখনও চুরি-ডাকাতি হয়না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিম রোমানিয়ার বানাতুলুই পর্বতের পাদদেশে একটি গ্রাম। নাম তার আইবেনথাই। পর্যটনের জন্য একটি আদর্শ স্থান হিসেবে জায়গাটির যথেষ্ট খ্যাতি রয়েছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য অনেকেই এখানে ভ্রমনে আসেন।

দেখতে ছবির মত সুন্দর এই গ্রামটি। তবে এর আরো একটি তাৎপর্য রয়েছে। এখানে কোনো পুলিশ স্টেশন নেই। সেটার কোনো প্রয়োজনও হয়না। কারণ এই অঞ্চলের অধিবাসীরা সবাই অত্যন্ত শান্তিপ্রিয় ও ভালো স্বভাবের। পারস্পরিক সৌহার্দ্য ও ভালবাসাও তাদের মাঝে অত্যন্ত নিবিড়। তাই এই গ্রামে কখনও কোনো চুরি-ডাকাতি হয়না। এমনকি টাকা-পয়সা, খাবার, পোশাক বা অন্যান্য সম্পদ ও গয়নাগাটি পর্যন্ত মানুষ জনসম্মুখেই রাখে। এখানে এমন কেউ নেই যে, সে জিনিসগুলো চুরি করবে।

শুধু তাই নয়, এখানে চুরি-ডাকাতি বা রাহাজানির কোনো অভিযোগও কেউ কারো বিরুদ্ধে আজ পর্যন্ত করেনি। মানুষরা এতোটাই অমায়িক ও ভদ্র যে তারা নিজেদের মূল্যবান জিনিসপত্র দিব্যি নিজের কাছে রেখে দিতে পারে। রাত-বিরেতে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেও কোনো জিনিস হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার মত ঘটনা এখানে ঘটেনা। বিস্ময়কর এক শান্তিপ্রিয় গ্রাম এই আইবেনথাল। চাইলে আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন ইউরোপের মনোরম ও সুন্দর এই গ্রামটি থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

যে গ্রামে কখনও চুরি-ডাকাতি হয়না

আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮