ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাজারে বেড়েছে সবজির দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নিম্নভূমিতে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সবজি সরবরাহে টান পড়ায় প্রতিদিনই বাড়ছে দাম। ব্রয়লার মুরগি ও ডিমের দাম শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাড়ার পর তা স্থির রয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা ও মালিবাগ বাজার থেকে এ তথ্য পাওয়া গেছে।

রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, একদিন আগেও শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে।

অন্যান্য সবজির মধ্যে টমেটো ১০০ থেকে ১১০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৬০ থেকে ৭০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫ থেকে ২৮ টাকায়।

এদিকে, ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়ার পরে সেখানেই স্থির রয়েছে। এ বাজারের মুরগি ব্যবসায়ী রাশেদুল ইসলাম সাগর জানান, পাইকারি বাজারেই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর পাকিস্তানি কক ২৩০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খামারের মুরগির ডিম গত সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। তবে ডজন হিসেবে কিনলে ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।

গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এদিকে, আগের মতোই দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৫ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুনের দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা প্রতিকেজি।

মাছের বাজার আগের মতোই রয়েছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে। তবে ইলিশের দাম সস্তা হওয়ায় মানুষের ঝোঁক এখন সেদিকেই। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০০ থেকে ৮০০ টাকায়। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। রামপুরা বাজারে ১ কেজি ৬০০ গ্রামের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাজারে বেড়েছে সবজির দাম

আপডেট টাইম : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮