ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

আওয়ামী লীগের নির্বাচনী সড়কযাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়কযাত্রার মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণা শুরু করলো আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই সফর শুরু হয়েছে। শেষ হবে চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে গিয়ে।

সফরের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সফর শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হবে আশা করি। সমাবেশে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কাদের বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সর্বশেষ আইআরআই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৬ শতাংশ ও আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ শতাংশ।

ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা। ডিসেম্বরের নির্বাচনে এই নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে।

সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যরিস্টার মহিবুল আহসান চৌধুরী নওফেল। শনিবার ও রোববারের সফর শেষে আগামী সোমবার বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা।

সফরকালে বিভিন্ন স্থানে ১০টি পথসভা, জনসভা, কর্মীসভা, সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রথম পথসভা অনুষ্ঠিত হবে কুমিল্লার ইলিয়টগঞ্জে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকা-নীলফামারী নির্বাচনী ট্রেনযাত্রা করে আওয়ামী লীগ। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর ঢাকা-পটুয়াখালী-বরগুনা লঞ্চযাত্রা করবে দলটি।

এসব সফরের মাধ্যমে জনসাধারণের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি নির্বাচনী প্রচার চালাচ্ছেন দলটির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

আওয়ামী লীগের নির্বাচনী সড়কযাত্রা শুরু

আপডেট টাইম : ১০:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮