ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

বিএনপি দাবি ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে ৭ দফা ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে বিএনপি। ধারাবাহিকভাবে কয়েকদফা বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে এইসব দাবি ও লক্ষ্য চূড়ান্ত করেছে দলটির নীতিনির্ধারক ফোরাম। দাবি ও লক্ষ্যগুলো আজ শুক্রবার সংবাদ সম্মেলনে প্রকাশ করতে পারেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির দাবিগুলোর মধ্যে রয়েছে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েন, নির্বাচনের আগে সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও গ্রেপ্তার হয়রানি বন্ধ করা।

বৈঠক সূত্রে জানা যায়, সর্বোচ্চ ছাড় দিয়েও জাতীয় ঐক্যের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারই প্রেক্ষিতে আগামীকাল শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে দলের মহাসচিব মির্জা আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা অংশ নেবেন। বৈঠক সূত্র জানায়, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা  যে পাঁচ দফায় ঐক্যবদ্ধ হয়েছেন তাতে বিএনপিও একমত হয়েছে।

তবে বিএনপির দলীয় আরো দুইটি দফা রয়েছে। একটি হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলায় সাজা বাতিল। যুক্তফ্রন্ট বা জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা তাদের ৫ দফায় এ বিষয়টি স্পষ্ট করেননি। তবে এই বিষয় নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

বিএনপি দাবি ও ১২ লক্ষ্য চূড়ান্ত করেছে

আপডেট টাইম : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮