ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

সৌদি আরবের সব শহর ভ্রমণ করা যাবে ওমরাহ ভিসা নিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের জন্য দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, ওমরাহ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের জন্য মক্কা এবং মদীনা ছাড়া অন্য শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। নতুন এই ঘোষণায় ওমরাহ পালনকারীরা সৌদি আরবের অন্যান্য শহর ঘুরে দেখার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে অন্তত ১৫ দিন ওমরাহ পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় অবস্থান করতে হবে। তিনি আরও জানান, হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়েছে। গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।

দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

সৌদি আরবের সব শহর ভ্রমণ করা যাবে ওমরাহ ভিসা নিয়ে

আপডেট টাইম : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮