ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

খালেদার দেখা পেতে বিকালে ফের যাবেন আইনজীবীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ বুধবার আবারও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যাবেন এ দুই আইনজীবী।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারেননি তারা। কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ফিরে এসেছেন।

আইনজীবীরা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় আবারও তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন।

সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা গিয়ে সেখানে এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের বলেছে- আজ দেখা হবে না। তিনি বলেন, ২০ সেপ্টেম্বর মামলার তারিখ নির্ধারণ ছিল। আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করব। বুধবার আবার দেখা করতে আসব। যদি না পারি সেটি আদালতকে জানাব।

তিনি বলেন, আমাদের মামলার ব্যাপারে নির্দেশনা নেয়ার প্রয়োজন ছিল। আদালতের আদেশের পরও দেখা করতে পারিনি। বুধবার আবারও ৩টায় আমরা আসব।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি খালেদা জিয়ার বিচার চলছে।

২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

খালেদার দেখা পেতে বিকালে ফের যাবেন আইনজীবীরা

আপডেট টাইম : ১০:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮