ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসা এই পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই পাঁচ অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। এরপর দু’টি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন—পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

সচিব হচ্ছেন কোন মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৬ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে

আপডেট টাইম : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮