ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

অধিকার রক্ষায় দেশের সব নাগরিককে সক্রিয় হতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশব্যাপী বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা বের হয়েছি। এটা কোনও দলীয় লক্ষ্য নয়, সংবিধানে দেওয়া অধিকারের জন্যই। ফলে দেশের মালিককে তাদের অধিকার রক্ষায় সক্রিয় হতে হবে।’

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর প্রেসক্লাবে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, ‘জনগণের অসহায় বোধ করার কিছু নেই। সরকারের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে। সিংহাসনে যারা আছেন তারা সেবকমাত্র। তারা যদি সেটা না বোঝে তবে তাদের তা বুঝিয়ে দেওয়া দরকার। কারণ আমরা জনগণ মালিক তাই আমাদের দায়িত্ববোধও আছে। এটাকে মনে রেখেই ক্ষমতা প্রয়োগ করতে হবে। যাতে এদেশে শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি সবকিছু যেন জনস্বার্থে ও জাতীয় স্বার্থে হয়। মানবাধিকার রক্ষা, সুশাসন নিশ্চিত ও সংবিধান অনুযায়ী দেশে শাসনের বিষয়টি নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হওয়া জরুরি।’

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর জাতীয় ঐক্যের নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

অধিকার রক্ষায় দেশের সব নাগরিককে সক্রিয় হতে হবে

আপডেট টাইম : ০৫:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮