ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ডাকসু নির্বাচন : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবির আপিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৬ মাসের মধ্যে করতে হবে— হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার মামলাটির রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে লিভ টু আপিলের আবেদন জমা দেওয়া হয়। হাইকোর্টে আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানীও। এর আগে গত ১৭ জানুয়ারি ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সাত মাসেও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে না পারায় গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠান অ্যাডভোকেট মনজিল মোরসেদ। জবাব না পেয়ে ১২ সেপ্টেম্বর উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগও আনেন। আজ হাইকোর্টে ওই মামলাটির শুনানিও হওয়ার কথা রয়েছে।

এর আগে ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে শিক্ষার্থীদের পক্ষে ২০১২ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ট্রেজারারকে লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নোটিশের কোনো জবাব না দেওয়ায় ওই বছরই কয়েক শিক্ষার্থীর পক্ষে রিট আবেদন করা হয়।

এরপর ৮ এপ্রিল হাইকোর্ট নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ওই রুল শুনানি শেষে চলতি বছরের ১৭ জানুয়ারি হাইকোর্ট রায় দেন।

প্রসঙ্গত, ডাকসু বিধান অনুযায়ী, প্রতি বছর নির্বাচন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। প্রায় ২২ বছর আগে ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কোনো পদক্ষেপ নেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ডাকসু নির্বাচন : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাবির আপিল

আপডেট টাইম : ০১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮