ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

যেভাবে পুলিশের কব্জায় শাহাদাতের স্ত্রী নিত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • ৪১৬ বার

এক শিশু গৃহকর্মীকে নির্যাতন করার দায়ে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই থেকেই পুলিশ খুঁজছিল শাহাদাত দম্পতিকে।কিন্তু কোনোভাবেই তাদের অবস্থান জানতে পারছিল না পুলিশ।

এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশও হয়।

অবশেষে ওই মামলায় গ্রেফতার হলেন- ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী নিত্য।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে রাজধানীর মালিবাগে শাহাদতের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে (১১) মারাত্মক আহত অবস্থায় গত ৬ সেপ্টেম্বর কালশী থেকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ জানান, আসামি শাহাদাত এখনো পলাতক। তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

গুরুতর আহত গৃহকর্মী হ্যাপী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

যেভাবে পুলিশের কব্জায় শাহাদাতের স্ত্রী নিত্য

আপডেট টাইম : ১০:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫