ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্র থাকলেই মিলবে নতুন সিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ, জন্ম তারিখ ও বর্তমান ঠিকানা দিয়েই এখন থেকে নতুন সিম কেনা যাবে। ক্রেতাকে নতুন সিম কেনার জন্য কোন কাগজের ফরম পূরণ বা নিজের ছবি দিতে হবে না। সিম কেনার সময় ক্রেতার সঙ্গে জাতীয় পরিচয়পত্রটি রাখলেই চলবে। এ বিষয়ে গ্রামীণফোনসহ দেশের অন্যান্য মোবাইলফোন অপারেটররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। গুলশানের জিপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার এই ব্যবস্থাটি গণমাধ্যমের কাছে তুলে ধরে গ্রামীণফোন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক সিম বিক্রেতাকে শুধুমাত্র তার নাম, আইডি নম্বর, জন্মতারিখ, বর্তমান ঠিকানা ও আঙুলের ছাপ দেয়ার মাধ্যমেই নতুন সিম কিনতে পারবেন। এছাড়াও, গ্রাহককে গ্রাহক আবেদন পত্রও (এসএএফ) পূরণ করতে হবে না। এটি কাগজবিহীন সিম নিবন্ধন প্রক্রিয়া যেখানে গ্রাহকদের নতুন সিম কেনার জন্য ছবি কিংবা কোনো আইডি (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) দিতে হচ্ছে না।

সম্পূর্ণ প্রক্রিয়াই গ্রাহক সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। নতুন সংযোগের দাম কিংবা প্রাসঙ্গিক সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। কোন বায়োমেট্রিক তথ্য যেমন জন্ম তারিখ বা আঙ্গুলের ছাপ, এনআইডি-স্মার্ট কার্ডের সাথে না মিললে সিম সক্রিয় হবে না এবং নিবন্ধিতও হবে না। তবে প্রাথমিকভাবে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া শুধুমাত্র নতুন সিম বিক্রির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র থাকলেই মিলবে নতুন সিম

আপডেট টাইম : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮