ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ভেসে এল সংগীতের শব্দ, আফগানিস্তানে বন্ধ করা হলো রেডিও চ্যানেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৭৯ বার

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে রেডিও ঝমান টিভি। একটি অনুষ্ঠান সম্প্রচারে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের অভিযোগে রেডিও স্টেশনটি বন্ধ করে দেয় দেশটির তালেবান শাসক গোষ্ঠী।

এ বিষয়ে সোমবার আরব নিউজ জানিয়েছে, রেডিও চ্যানেল বন্ধের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের জার্নালিস্ট সেন্টার (এএফজেসি)। একটি বিবৃতিতে চ্যানেল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘মুক্ত গণমাধ্যমের মৌলিক অধিকারের উল্লেখযোগ্য লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের ঘটনা বাড়তে থাকলে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কেও সতর্ক করেছে।

এএফজিসি-এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানের গণমাধ্যম আইনে বলা হয়েছে—সাংবাদিক এবং গণমাধ্যমগুলো কোনো অযৌক্তিক বিধিনিষেধ ছাড়াই যেন তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে। আফগান আইনে, গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ রয়েছে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক আমু টিভি জানিয়েছে, খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরে কমিশনের বৈঠকে চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে তালেবান সরকারে দোষ-গুণ মন্ত্রণালয়, স্থানীয় গোয়েন্দা, পুলিশ এবং তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক ইস্যু নিয়ে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের ঘটনাকে তালেবানের গণমাধ্যম নীতির লঙ্ঘন বলে বৈঠকে একমত হয় কমিশন।

এর আগে ইসলামিক আইনের ব্যাখ্যা দিয়ে সম্প্রচার মাধ্যমগুলোকে সংগীত বাজানোর বিষয়ে সতর্ক করেছিল আফগানিস্তানের দোষ-গুণ মন্ত্রণালয়।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রেডিও ঝমান। সকাল সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত এই চ্যানেলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এই চ্যানেল খোস্ত সহ এবং পার্শ্ববর্তী পাকতিয়া প্রদেশের কিছু অংশের শ্রোতাদের কাছে পৌঁছাতে সক্ষম।

রেডিও ঝমান বন্ধের ঘটনাটি সম্প্রতি খোস্ত প্রদেশে স্থানীয় গণমাধ্যম বন্ধ করার দ্বিতীয় ঘটনা। এর আগে গত ৩১ আগস্ট এই প্রদেশেরই ঘরঘাস্ত রেডিও নামে আরেকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও বন্ধ করার তিন দিন পর কোনো সংগীত সম্প্রচার না করার শর্তে আবারও কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল চ্যানেলটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ভেসে এল সংগীতের শব্দ, আফগানিস্তানে বন্ধ করা হলো রেডিও চ্যানেল

আপডেট টাইম : ০৮:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪