ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২০৩ বার

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ব্যবহারে বিড়ম্বনার পর স্বাভাবিক হয়েছে মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা। গতকাল বুধবার রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার।এদিকে তাৎক্ষণিক মেটা কর্তৃপক্ষ কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়।

মেটার অফিসিয়াল এক্স পেজে বলা হয়, ‘আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনো অসুবিধার জন্য দুঃখিত।’

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা।প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়।

এ ছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এ ছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পারছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪