ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

রক্তশূন্যতা দূর করতে যে সবজি খাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পুঁই শাক স্বাস্থ্যকর সবজি। পৃথিবী জুড়ে এই সবজির চাষ করা হয়। এই শাকের কাণ্ড, পাতা ও বীজ সবই খাওয়া যায়। নানা ধরনের চিকিৎসায়ও পুঁই শাক ব্যবহার করা হয়।

পুঁইয়ের পাতায় খুব সামান্য পরিমাণে ক্যালরি থাকে। তবে এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। পুঁই শাকে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, সি, ই, কে, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে। আয়ুর্বেদিক চিকিৎসায় পুঁই পাতা বহু বছর ধরে ভাল ঘুমের জন্য ব্যবহার হয়ে আসছে।

এই পাতা এক সময় গোসলের আধা ঘণ্টা আগে বেটে মাথায় লাগানো হতো ভাল ঘুমের জন্য। এ ছাড়া মাথা ঠাণ্ডা রাখা, ত্বকের সমস্যা, যৌন দুর্বলতা, আলসার এবং গর্ভবতী নারীদের চিকিৎসায় ব্যবহার হয় পুঁই পাতা। লিউকেমিয়া, মুখগহ্বরের ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতিষেধক হিসেবে পুঁই শাক ব্যবহার হয়ে আসছে।

পুঁই শাকে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিজ নামক এক ধরনের উপাদান থাকে যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুঁই শাক রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমায়। পুঁই শাক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়।

নিয়মিত পুঁই শাক খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী। বিভিন্ন ধরনের খনিজ থাকায় রক্তশূন্যতা দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে পুঁই শাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

রক্তশূন্যতা দূর করতে যে সবজি খাবেন

আপডেট টাইম : ০৫:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮